ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
নাশকতাকারীদের ঢাকায় অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে যারা পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি জানিয়েছেন, আইন অনুযায়ী এসব নাশকতাকারীদের ঢাকা মহানগরে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজারবাগ পুলিশ লাইনসের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, “যারা জনমনে ভীতি সঞ্চার করতে চায়, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ আইন অনুযায়ী দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ বল প্রয়োগ করতেও দ্বিধাবোধ করবে না।” তিনি থানা এলাকায় অপরাধ প্রতিরোধে টহল কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে শেখ মো. সাজ্জাত আলী পুলিশ সদস্যদের সম্পূর্ণ নিরপেক্ষ থাকার আহ্বান জানান। তিনি বলেন, “নির্বাচনে কোনো রাজনৈতিক দল, আদর্শ কিংবা ব্যক্তির প্রতি দুর্বলতা বা পক্ষপাত প্রদর্শন করা যাবে না। সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জনগণের স্বার্থে কাজ করতে হবে।”
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার সরকারি নীতিমালা মেনে পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশনা দেন। অন্যদিকে, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার রায়কে কেন্দ্র করে কেউ যেন পরিস্থিতি ঘোলাটে করতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে।
সভায় অক্টোবর-২০২৫ মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত