ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
আতিফ আসলাম ঢাকায় গাইবেন কোথায় ও কখন
নিজস্ব প্রতিবেদক :পাকিস্তানি জনপ্রিয় গায়ক আতিফ আসলাম আবারও ঢাকায় কনসার্টে দর্শকদের সামনে আসছেন। নিজেই সামাজিক মাধ্যমে বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। পোস্টে আতিফ উল্লেখ করেছেন, তার বহুল প্রতীক্ষিত কনসার্ট অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর ২০২৫, ঢাকায়। সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন, যেখানে তিনি কোনোকিছু কনসার্টে গান পরিবেশন করছেন।
ঢাকায় আতিফ আসলামকে হাজির করছে ‘মেইন স্টেজ’ নামের প্রতিষ্ঠান। কনসার্টের শিরোনাম রাখা হয়েছে ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। অনুষ্ঠান বসুন্ধরা মাঠে অনুষ্ঠিত হবে। ভেন্যুর গেট দুপুর ১টায় খুলবে, আর কনসার্ট শুরু হবে বিকাল ৫টায়। সন্ধ্যা সাড়ে ১০টা পর্যন্ত চলার কথা থাকায় দর্শকরা রাত পর্যন্ত তার সুরের মুগ্ধতা উপভোগ করতে পারবেন। অগ্রিম টিকিট শিগগিরই বিক্রি শুরু হবে, যা জেনারেল ও ফ্রন্ট ভিআইপি—এই দুই ক্যাটাগরিতে পাওয়া যাবে।
এর আগে ২০২৪ সালের ২৯ নভেম্বর ঢাকায় ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের কনসার্টে আতিফ আসলাম দর্শকদের জন্য তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেছিলেন, যা এখনও ভক্তদের মনে বিশেষ ছাপ রেখেছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- ফাইনালে ওঠার সমীকরণে জিম্বাবুয়ের দিকে তাকিয়ে বাংলাদেশ
- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১ নভেম্বর পর্যন্ত