ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
কেন নবীজির (সা.) নাম রাখা হলো মুহাম্মদ? জানলে চমকে উঠবেন
মো: আবু তাহের নয়ন:নবী মুহাম্মদ (সা.)-এর নামকরণের পেছনের মহান উদ্দেশ্য ও আল্লাহর বিশেষ হিকমত ও প্রজ্ঞা অনুযায়ী তাকে ‘মুহাম্মাদ’ নাম রাখা হয়, যার অর্থ “অধিক প্রশংসিত”। এই নামের মাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, তিনি আল্লাহ ও সমগ্র সৃষ্টির কাছে প্রশংসিত হবেন এবং তার মহানুভবতা চিরকাল স্মরণীয় থাকবে। এটি ছিল তার নবুয়তের ভবিষ্যৎ বাণীরই একটি অংশ।
রাসুলের (সা.) জন্মের সপ্তম দিনে তার দাদা আব্দুল মুত্তালিব নাতির জন্য আকিকা সম্পন্ন করেন। কুরাইশ বংশের সকল সদস্য এই ভোজনে আমন্ত্রিত হন। উপস্থিত সবাই নবজাতকের নাম শুনে বিস্মিত হন, কারণ এটি তাদের কাছে নতুন ছিল। আব্দুল মুত্তালিব জানিয়েছিলেন, তিনি চান তার নাতি আসমানে ও জমিনে প্রশংসিত হোক, এমনকি স্বয়ং আল্লাহও তাকে প্রশংসা করবেন। মূলত এই নাম আল্লাহর পক্ষ থেকে আব্দুল মুত্তালিবের অন্তরে ইলহাম হিসেবে এসেছে।
একবার আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখেন, তার পিঠ থেকে রূপার একটি শেকল বের হয়েছে, যার এক প্রান্ত আসমানে ও অন্য প্রান্ত জমিনে, এবং পরে এটি একটি গাছের মত হয়ে ওঠে, যার প্রতিটি পাতায় জ্যোতি চমকাচ্ছে। পূর্ব ও পশ্চিমের সকল অধিবাসী সেই গাছের সাথে যুক্ত। স্বপ্ন বিশারদরা ব্যাখ্যা করেন, তার বংশে এমন একজন সন্তান জন্ম নেবে, যার অনুসারী হবে গোটা দুনিয়া এবং তিনি আসমান ও জমিনে প্রশংসিত হবেন। এজন্য রাসুল (সা.)-এর নাম মুহাম্মাদ রাখা হয়েছে।
এছাড়া, রাসুলের জন্মের সময় তার মা আমেনা (রা.) এক অলৌকিক আলো দেখতে পান, যা শামের বড় বড় প্রাসাদগুলো আলোকিত করে। তিনি এই ঘটনা আব্দুল মুত্তালিবকে জানান, এবং তখনই তিনি বুঝতে পারেন যে তার নাতি শেষ নবী হবেন। (সূত্র: আস-সিরাতুন নাবাবিয়াহ, ড. মুহাম্মাদ আবু শাহাবা)
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ