ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ঢাবি আন্তঃবিভাগ ফুটবলে রাষ্ট্রবিজ্ঞান ও প্রাণিবিদ্যা বিভাগ চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় উত্তরাঞ্চলের ফাইনালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ৩-০ গোলে ফিন্যান্স বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
উত্তরাঞ্চলের ফাইনালে ম্যান অব দি ম্যাচ হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তরিকুল ইসলাম। একই বিভাগের জিকো ম্যান অব দি টুর্নামেন্ট নির্বাচিত হন।
দক্ষিণাঞ্চলের ফাইনালে প্রাণিবিদ্যা বিভাগ ট্রাইবেকারে ২-১ গোলে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
দক্ষিণাঞ্চলের প্রতিযোগিতায় ম্যান অব দি ম্যাচ হন প্রাণিবিদ্যা বিভাগের তাসিন। একই বিভাগের গোলকিপার অপু ম্যান অব দি টুর্নামেন্ট নির্বাচিত হন।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল কমিটির সভাপতি অধ্যাপক ড. মুহা. রফিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাকসু’র ভিপি আবু সাদিক (সাদিক কায়েম) এবং ডাকসু’র ক্রীড়া সম্পাদক আরমান হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত