ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে দুই দিনের হরতাল
নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগে কোটা বৈষম্য ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে জেলার সাধারণ শিক্ষার্থী ও নাগরিক সংগঠনগুলো ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সংগঠনগুলোর দাবি, সড়ক ও নৌ দু’মাধ্যমেই হরতাল শান্তিপূর্ণভাবে চলছে। তবে জরুরি সেবার যানবাহনকে এর বাইরে রাখা হয়েছে।
বুধবার বিকেলে শহরের বনরূপায় ‘কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ’-এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলন থেকেই হরতালের ঘোষণা আসে। এরপর থেকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখা এই কর্মসূচির প্রতি সমর্থন জানায়। সংগঠনগুলো সন্ধ্যায় শহরে মিছিল সমাবেশও করে।
হরতালের কারণে বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রাঙামাটি থেকে খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রামসহ দূরপাল্লার যাতায়াত স্থবির হয়ে পড়েছে। নৌপথেও কোনো লঞ্চ বা বোট চলছে না। শহরের একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশাও বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
গত বছরের সেপ্টেম্বরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন তুলে ধরে আন্দোলনকারীরা জানায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৭ শতাংশ কোটা রেখে ৯৩ শতাংশ পদে মেধাভিত্তিক নিয়োগ দেওয়ার কথা। তবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার মন্তব্য করেন, পরিষদ নিজস্ব আইনেই পরিচালিত হবে, কোনো মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নয়—যা স্থানীয়দের ক্ষুব্ধ করে তোলে।
এছাড়া পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তিতে কোটা উল্লেখ না থাকা, শূন্যপদের সংখ্যা পরিষ্কার না করা এবং স্বচ্ছতার অভাবের অভিযোগও তুলে ধরে আয়োজক সংগঠনগুলো। এসব অনিয়মের প্রতিবাদেই হরতালসহ ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে বলে তারা জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি