ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
রাফিয়ার পাশে দাঁড়িয়ে ঢাবি শিক্ষিকা মোনামি যা বললেন
নিজস্ব প্রতিবেদক :মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় ঘোষণার দিন ধানমণ্ডিতে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এ পরিস্থিতিতে রাফিয়ার পাশে দাঁড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও আলোচিত শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। তিনি মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে রাফিয়ার প্রতি সমর্থন জানান। মোনামি লেখেন, রাফিয়াকে এতটা টার্গেট করা হচ্ছে মূলত তার দৃশ্যমান বিশ্বাস ও ধর্মীয় পরিচয় প্রকাশ করার কারণে, যা সে বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই করে চলেছেন। তিনি আরও বলেন, যদি একই ধরনের দৃঢ়তা কোনো নন-হিজাবি মেয়ের কাছ থেকে দেখা যেত, তবে তথাকথিত ‘সুশীল’ মহল আজ তার সাহসকে প্রশংসা করত।
মোনামি পুলিশি আচরণকেও অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশের আচরণ ছিল অসম্মানজনক ও নির্যাতনমূলক। রাফিয়ার সেই পরিস্থিতিতে সাহসী ও দৃঢ় প্রতিক্রিয়া দেখানো নারীর ক্ষমতায়ন হিসেবে স্বীকৃত হচ্ছে না, আর পুলিশি আচরণকেও অত্যাচার বা অপব্যবহার হিসেবে উল্লেখ করা হচ্ছে না, কারণ তার ফেমিনিস্ট এক্সপ্রেশন বাংলাদেশে প্রচলিত সংকীর্ণ ও চয়েস ভিত্তিক ফেমিনিজমের সঙ্গে মেলে না।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা