ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি, সাইবার ট্রাইব্যুনালে মামলা
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে শাহিন মাহমুদ নামে একজনের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইবুনালে মামলা দায়ের হয়েছে। বুধবার সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইদুর রহমান গাজীর আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর ও তাঁর সহকারীরা বাদী হয়ে মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন।
মামলার বর্ণনা অনুযায়ী, ১২ নভেম্বর এক ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান বলেন, “বর্তমান পরিস্থিতিতে গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য পাওয়া বেশি জরুরি।” এরপর ১৫ নভেম্বর শাহিন মাহমুদ তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে বিষয়টি নিয়ে তারেক রহমানকে উদ্দেশ করে একটি পোস্ট দেন।
সেই পোস্টে তিনি লেখেন, “৮৮ কোটি টাকা দিয়ে বুলেটপ্রুফ গাড়ি না কিনে কৃষকদের দিলে পেঁয়াজ-আলুর ন্যায্য দাম পাওয়া যেত।” বাদীর অভিযোগ, এই মন্তব্যের মাধ্যমে আসামি ইচ্ছাকৃতভাবে অসত্য তথ্য প্রচার করে তারেক রহমানের ব্যক্তিগত গৌরব, দেশপ্রেম এবং রাজনৈতিক দূরদর্শিতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন।
অভিযোগে আরও বলা হয়, তারেক রহমানকে নিয়ে নেতিবাচক প্রচারণা চালাতে আসামি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর দাবি উপস্থাপন করেছেন। বিশেষ করে ৮৮ কোটি টাকায় বুলেটপ্রুফ গাড়ি কেনার কথাটি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত