ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নারীদের উন্নয়ন ছাড়া সমাজের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়: ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: নারীদের উন্নয়ন ছাড়া সমাজের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এমন মন্তব্য করেছেন রাজধানীতে এক অনুষ্ঠানে। তাঁর মতে, নারীকে পাশে না নিয়ে পুরুষরা কখনো সামনে এগোতে পারবে না, কারণ উন্নয়নের পথে মা-বোনদের সমান অংশগ্রহণ অপরিহার্য।
বুধবার রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে নিবরাস মাদরাসা আয়োজিত ‘হিফজুল কোরআন অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মত প্রকাশ করেন।
ধর্ম উপদেষ্টা বলেন, রাসুল (সা.) হজরত খাদিজা, হজরত আয়েশা এবং অন্যান্য সাহাবিয়াতদের সঙ্গে নিয়ে সমাজ সংস্কার থেকে রাষ্ট্র পরিচালনা সব ক্ষেত্রেই নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেছেন। এমনকি যুদ্ধক্ষেত্রেও তাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ইসলামী আদর্শের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র গঠনের যে স্বপ্ন, তা বাস্তবায়নে নিবরাস মাদরাসার মতো প্রতিষ্ঠান মাইলফলক হিসেবে কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নারীদের যদি কোরআনের আলোয় প্রদীপ্ত করা যায় এবং হাফেজা, আলেমা, মুহাদ্দিসা কিংবা স্কলার হিসেবে গড়ে তোলা যায়, তাহলে তাঁরা সমাজ ও রাষ্ট্রের সর্বত্র শক্তিশালী ভূমিকা রাখবেন।
ড. খালিদ হোসেন বলেন, নতুন দিনের স্বপ্ন তখনই পূর্ণতা পায়, যখন মানুষ মানুষকে সম্মান করতে শেখে। তিনি বলেন, “আমি যদি কাউকে সম্মান না করি, তার কাছ থেকেও সম্মান আশা করতে পারি না। সমালোচনা, ভিন্নমত এসব থাকবে, কিন্তু সমাজকে এগিয়ে নিতে হলে ভেদাভেদের দেয়াল ভেঙে আমাদের এগোতেই হবে।”
ধর্ম উপদেষ্টার মতে, কালেমা তাইয়েবার ভিত্তিতেই সব মতপার্থক্যের অবসান ঘটানো সম্ভব। তিনি বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী সরকার দেশের মানুষের সামনে নতুনভাবে ঐক্যের সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ হাতছাড়া হলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে বলে তিনি সতর্ক করেন।
অনুষ্ঠানে মোট ১৬৭ শিক্ষার্থীর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন ধর্ম উপদেষ্টা। অনুষ্ঠানের শুরুতে মাদরাসার শিক্ষার্থীরা কোরআন তিলাওয়াত, ইসলামী গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত