ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ঘরে বসেই মেট্রোরেল কার্ড রিচার্জ
নিজস্ব প্রতিবেদক :মেট্রোরেলের কার্ড রিচার্জ সুবিধায় বড় পরিবর্তন এনেছে ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ)। এখন থেকে ব্যাংকের ক্রেডিট–ডেবিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিং ব্যবহার করেই ঘরে বসে র্যাপিড পাস বা এমআরটি কার্ড রিচার্জ করা যাবে। এজন্য ডিটিসিএর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে নিবন্ধন করে লগইন করতে হবে। রিচার্জ অপশন নির্বাচন করে পেমেন্ট সম্পন্ন হলেই টাকা ‘অপেক্ষমাণ’ অবস্থায় জমা থাকবে। এরপর স্টেশনে বসানো নতুন এভিএম মেশিনে কার্ড স্পর্শ করলেই রিচার্জ কার্যকর হবে।
এই নতুন ব্যবস্থায় পেমেন্ট গেটওয়ের অতিরিক্ত চার্জ গ্রাহককে বহন করতে হবে। অনলাইনে জমা করা টাকা সর্বোচ্চ তিন মাস বৈধ থাকবে; নির্ধারিত সময়ে এভিএম মেশিনে স্পর্শ না করলে তা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টে ফিরে যাবে, তবে ১০ শতাংশ সার্ভিস চার্জ কাটা হবে। চাইলে গ্রাহক সাত দিনের মধ্যে রিচার্জ রিফান্ডও নিতে পারবেন—এক্ষেত্রেও একই হারে ফি প্রযোজ্য।
ডিটিসিএ জানিয়েছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনে মোট ৩২টি এভিএম মেশিন স্থাপনের কাজ চলছে এবং ২১–২২ নভেম্বরের মধ্যে এগুলো চালু হবে। এর আগে রিচার্জের সব তথ্য সরাসরি কার্ডেই সংরক্ষিত থাকত, তবে অনলাইন রিচার্জের তথ্য সফটওয়্যারে থাকায় গেটে টাচ করলে তা দেখা যাবে না। তাই বাধ্যতামূলকভাবে আলাদা এভিএম মেশিনে টাচ করে তথ্য হালনাগাদ করতে হবে।
বর্তমানে র্যাপিড পাস বা এমআরটি পাস ব্যবহারকারী যাত্রীরা ১০ শতাংশ ছাড় পাচ্ছেন, এবং মোট যাত্রীর ৫৫ শতাংশ নিয়মিত এই কার্ড ব্যবহার করেন। প্রতিদিন প্রায় পৌনে পাঁচ লাখ মানুষ মেট্রোরেলে যাতায়াত করেন। আগামী মাসে ট্রেনের বিরতি দুই মিনিট কমানোর পরিকল্পনা রয়েছে, যা কার্যকর হলে দৈনিক যাত্রীসংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যাওয়ার আশা করছে কর্তৃপক্ষ। ভবিষ্যতে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ সম্পন্ন হলে যাত্রী পরিবহন সক্ষমতা দাঁড়াবে প্রায় ৬ লাখ ৭৭ হাজারে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা