ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
রাজনৈতিক দলগুলোকে আন্তরিক হওয়ার পরামর্শ সিইসির
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মনে করেন, একটি নির্বাচন সুষ্ঠু ও সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাজনৈতিক দলগুলো। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুন্দরভাবে ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে তিনি রাজনৈতিক দলগুলোর আন্তরিক অংশগ্রহণ কামনা করেছেন।
বুধবার সকাল নির্বাচনী ভবনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে তিনি এ কথা বলেন। সংলাপে উপস্থিত ছিলেন সিইসির পাশাপাশি অন্যান্য কমিশনার এবং নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
সংলাপে সিইসি বলেন, “একটি সুন্দর নির্বাচন জাতির কাছে সব দলেরই প্রতিশ্রুতি। নির্বাচন কমিশনও দেশের মানুষকে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”
নির্বাচনি আচরণবিধি প্রতিপালনের ওপর গুরুত্ব আরোপ করে তিনি আরও বলেন, কমিশনের প্রত্যাশা, সব রাজনৈতিক দল নির্বাচনি আচরণবিধি মেনে চলবেন এবং প্রতিশ্রুতি বাস্তবায়নে সচেষ্ট থাকবেন।
সিইসি নাসির উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়ে ভোটের পরিবেশে বড় প্রভাব ফেলতে পারে রাজনৈতিক দলগুলো। দলগুলো যদি আন্তরিকভাবে দায়িত্ব পালন করে, তবে নির্বাচন কমিশনের ওপর অতিরিক্ত চাপ পড়ে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরি, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত