ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশি কর্মীদের জন্য শ্রম ভিসা পুনরায় চালুর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ থাকা শ্রম ভিসা পুনরায় চালুর আহ্বান জানিয়েছে ঢাকা। পাশাপাশি ব্যবসায়িক ও ট্রানজিট ভিসা সহজ করার বিষয়েও অনুরোধ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকায় সৌজন্য সাক্ষাতে এ বিষয়টি উত্থাপন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলি আল হামুদী। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসীকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানান মন্ত্রী। একই সঙ্গে তিনি শ্রম ভিসা পুনরায় চালু এবং ব্যবসায়িক ও ট্রানজিট ভিসা সহজলভ্য করার অনুরোধ করেন।
বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারত্বের বিষয়টি গুরুত্ব পায়। পররাষ্ট্রমন্ত্রী আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে সম্পর্ককে আরও বিস্তৃত অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বে উন্নীত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আলোচনায় সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়া, পাশাপাশি বাণিজ্য, জ্বালানি, অবকাঠামো ও পিপিপি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় হয়। উভয় পক্ষ জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করে।
এর আগে রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গেও সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং বিদ্যমান দ্বিপাক্ষিক প্ল্যাটফর্মে নিয়মিত বৈঠক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক