ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ডিবি পরিচয়ে রাতের আধারে সাংবাদিককে তুলে নেওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: দৈনিক ভোরের অনলাইন সম্পাদক মিজানুর রহমান সোহেলকে রাজধানীর নতুন বাড্ডার বাসা থেকে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে আটক করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তার স্ত্রী সুমাইয়া সীমা।
তিনি জানান, মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের বাসায় পাঁচ জন ডিবির পোশাকধারী ব্যক্তি এসে সোহেলকে আটক করে নিয়ে যান। সুমাইয়া সীমার বক্তব্য, তাদের মধ্যে একজন নিজেকে আশরাফুল পরিচয় দিয়ে জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধানের সঙ্গে কথা বলার জন্য তাকে নিতে এসেছেন এবং কিছুক্ষণ পর ফিরিয়ে দেওয়া হবে।
সীমা বর্ণনা দেন, তিনি শুয়ে ছিলেন, সোহেল তখন ল্যাপটপে কাজ করছিলেন। এই সময় কলিংবেল বেজে সোহেল দরজা খুলে দেখেন পাঁচজন ডিবি পোশাকধারী সামনে দাঁড়িয়ে আছেন। পাশের রুম থেকে এসে তারা সোহেলকে আটক করার কারণ জানায়।
যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, সোহেলকে নিয়ে যাওয়ার বিষয়ে ঢাকা মহানগর ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলামের সঙ্গে তার কথা হয়েছে। তিনি আরও লিখেছেন, ওই কর্মকর্তা ঘটনাটি স্বীকার করেছেন।
সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম (সিটিজে)-র সহ-সভাপতি সোহেলের সাধারণ সম্পাদক সাইফ আহমাদ রাতে টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিটের সাংবাদিকদের বার্তায় বলেন, রাত ১২টার পর বাসা থেকে একজন সাংবাদিককে তুলে নেওয়া শুধু উদ্বেগজনক নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। ডিবি প্রধান স্বীকার করলেও, রাতের এ সময়ের ঘটনার যথাযথ ব্যাখ্যা জরুরি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত