ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
বিশ্ব ইজতেমায় কঠোর নিরাপত্তা, নেই বড় ধরনের ঝুঁকি: র্যাব মহাপরিচালক
ডুয়া ডেস্ক : বিশ্ব ইজতেমায় নিরাপত্তাজনিত কোনো বড় ধরনের ঝুঁকি নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান। তিনি বলেছেন, “দুপক্ষের অন্তঃকোন্দল ছাড়া আপাতত অন্য কোনো ঝুঁকি আমরা দেখছি না। ময়দানের সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে টঙ্গীর ইজতেমা ময়দান পরিদর্শন শেষে র্যাবের কন্ট্রোলরুমে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
র্যাব মহাপরিচালক বলেন, ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের ফুট পেট্রোল, গাড়ি ও মোটরসাইকেল টহল, স্ট্রাইকিং ফোর্স, রিজার্ভ ফোর্স ও ড্রোন পর্যবেক্ষক দল কাজ করছে। এছাড়া ইজতেমা ময়দান ও আশপাশের এলাকাগুলো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখা হয়েছে। পাশাপাশি, নিরাপত্তা জোরদারে নদীপথেও র্যাবের নৌ-টহল রয়েছে।
তিনি আরও বলেন, “ইজতেমাকে কেন্দ্র করে সাধারণত কিছু ছোটখাটো অপরাধ সংঘটিত হয়ে থাকে। বিষয়টি মাথায় রেখে র্যাব, সেনাবাহিনী ও পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।”
বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশ নেন। এ সময় মোবাইল চুরি, ছিনতাই, মলম পার্টির দৌরাত্ম্য, মাদকসেবীদের উৎপাত ও পকেটমারের তৎপরতা বেড়ে যেতে পারে। এসব অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক।
এ সময় র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল করিমসহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামীকাল শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন