ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
কক্সবাজারে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে নতুন প্রকল্পের নীতিগত অনুমোদন
নিজস্ব প্রতিবেদক:বিশ্বব্যাংক এবং বাংলাদেশের আর্থিক সহায়তায় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য স্থায়ী অবকাঠামো গড়ে তোলা হবে। সরকারের নীতিগত অনুমোদন অনুযায়ী, এই প্রকল্প আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়ন করছে ‘হোস্ট অ্যান্ড এফডিএমএন এনহ্যান্সমেন্ট অব লাইভস থ্রু ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (হেল্প)’ শীর্ষক প্রকল্পের আওতায় হেল্প/ইউএন-১ প্যাকেজের কাজ আইওএম-এর মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে সম্পন্ন হবে। প্যাকেজের আওতায় কক্সবাজার জেলার দুর্যোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং এফডিএমএন ও স্থানীয় সম্প্রদায়ের প্রবেশাধিকার ও নিরাপত্তা উন্নত করা হবে। এই প্রকল্পের জন্য মোট ৩৬৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বৈঠকে বলেন, “রোহিঙ্গাদের জন্য স্থায়ী ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হচ্ছে যাতে তারা মানবেতর জীবন না যাপন করেন। এটি তাদের স্ট্যাটাস পরিবর্তন করার বিষয় নয়, বরং যে সময় তারা দেশে থাকতে বাধ্য, সেই সময়ের জন্যই এটি গড়ে তোলা হচ্ছে।”
এদিকে বৈঠকে অনুমোদিত অন্যান্য প্রস্তাবে রয়েছে, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ঝুঁকিমুক্তভাবে চাল সংগ্রহ নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ১৫ দিন নির্ধারণ করা। এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৩ লাখ মেট্রিক টন গম জিটুজি ভিত্তিতে ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ