ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
প্রবাসী ভোটারদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সোমবার জানিয়েছেন, আগামী মঙ্গলবার প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন নিবন্ধন অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। তিনি এ তথ্য জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত তৃতীয় দিনের রাজনৈতিক দলের সংলাপের সমাপনী বক্তব্যে।
ইসি সানাউল্লাহ বলেন, “আমরা প্রবাসী বাংলাদেশিদের জন্য আউট অব কান্ট্রি ভোটিং অ্যাপ উদ্বোধন করতে যাচ্ছি। এই অ্যাপের মাধ্যমে প্রবাসী নাগরিকরা সহজেই ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন। বিশ্বের বিভিন্ন সময়ের সঙ্গে সমন্বয় রেখে আগামীকাল সন্ধ্যায় এই অ্যাপটি চালু করা হবে।” তিনি আরও যোগ করেন, প্রবাসী বাংলাদেশির সংখ্যা যদি ১ কোটি ৪০ লাখ ধরা হয়, তাহলে এটি দেশের মোট জনসংখ্যার প্রায় ৭–৮ ভাগের সমতুল্য হবে। এ সংখ্যা অন্যান্য দেশের তুলনায় উল্লেখযোগ্য।
ইসি আরও বলেন, প্রবাসী ভোটারদের নিবন্ধনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে সক্রিয়ভাবে উৎসাহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ প্রসঙ্গে ইসি সচিবলায়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ উদ্বোধন করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা