ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
ফ্যাসিবাদের পতনে নতুন যুগের সূচনা: মামুনুল হক
মো:আবু তাহের নয়ন :জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়কে ‘ফ্যাসিবাদ ও জুলুমের বিরুদ্ধে যুগান্তকারী সিদ্ধান্ত’ হিসেবে আখ্যায়িত করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
সোমবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসন, গুম-খুন, নির্যাতন ও গণহত্যার দায়ে ঘোষিত এই রায় দেশের জনগণের দীর্ঘদিনের প্রতীক্ষিত ন্যায়বিচারের প্রতিফলন হয়ে উঠেছে। তাদের মূল্যায়নে, এ রায় আল্লাহর ন্যায়বিচারের সুস্পষ্ট বাস্তবায়ন।
নেতৃদ্বয় আরও বলেন, গত দেড় দশকে দেশ ভয়, দমন-পীড়ন ও রাজনৈতিক নিপীড়নের অন্ধকার ছায়ায় ঢাকা ছিল। বিচারিক পরিক্রমা শেষে ঘোষিত মৃত্যুদণ্ডের রায় পুরো জাতিকে বুঝিয়ে দিয়েছে—স্বৈরতান্ত্রিক শাসন যতো শক্তিশালীই হোক, জুলুমের বিচার শেষ পর্যন্ত অনিবার্য।
তারা রাসূল (সা.)–এর বাণী উদ্ধৃত করে বলেন, ‘আল্লাহ জালিমকে অবকাশ দেন; তবে যখন ধরেন, তখন ছাড় দেন না।’ তাদের মতে, আজকের রায় কেবল একজন সাবেক শাসকের বিরুদ্ধে নয়, বরং ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র ও জুলুমের রাজনীতির বিরুদ্ধে কঠোর বার্তা।
বিবৃতিতে বলা হয়, জুলুমের ওপর দাঁড়িয়ে কোনো রাজনৈতিক শক্তি টিকে থাকতে পারে না—এই রায় সেই অনিবার্য সত্যকেই আবারও স্মরণ করিয়ে দিলো। দলটি দেশবাসীকে শান্ত, সংযত ও ধৈর্যশীল থাকার আহ্বান জানিয়ে আশা প্রকাশ করে যে, ন্যায়, সত্য ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশের রাজনীতিতে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ডিসেম্বরেই দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত