ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর তথ্য: রুমালে গ্লিসারিন মেখে কান্নার প্রস্তুতি নিতেন শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক :মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা ‘আমার ফাঁসি চাই’ বইয়ের একটি উদ্ধৃতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উঠে এসেছে, যেখানে বলা হয়েছে, শেখ হাসিনা বিরোধী দলে থাকাকালীন লাশ দেখার সময় চোখে পানি আনতে রুমালে গ্লিসারিন মেখে প্রস্তুতি নিতেন।
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে পাঁচদিন ধরে যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেলে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই উদ্ধৃতিটি আদালতে তুলে ধরেন। তিনি বিশেষভাবে জাহানারা ইমাম ও লাশ দেখতে গিয়ে রুমালে গ্লিসারিন মাখার প্রসঙ্গটি পড়েন।
বইটির ৭১ নম্বর পৃষ্ঠার আরেকটি অংশ ট্রাইব্যুনালে উল্লেখ করা হয়, যেখানে শেখ হাসিনা বলেন, “বিকেল বেলা এত লোক আসে যায়, এত ফুলের তোড়া, ফুলের মালা, কিন্তু হানিফকে দেখছি না। এখন পর্যন্ত একটি ফোনও করল না।
মেয়র হওয়ার লোভেই হানিফ স্বৈরাচারী জেনারেল এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়েছিল। এবার আবার আমার কাছে এসেছে। এক কোটি সাতত্রিশ লক্ষ টাকা খরচ করে হানিফকে মেয়র করেছি। এখন দ্রুত খোঁজ খবর নাও।”
এই উদ্ধৃতিগুলো আদালতে ওঠার ফলে শেখ হাসিনার রাজনৈতিক চরিত্র ও ব্যক্তিগত কর্মকাণ্ডের নানা দিক নিয়ে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের