ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হাসিনার সর্বোচ্চ শাস্তি দাবি মীর মুগ্ধের ভাইয়ের
নিজস্ব প্রতিবেদক :জুলাই গণ-অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, শেখ হাসিনা যে অন্যায় ও অত্যাচার করেছেন, তার জন্য একবার নয়—হাজারবার মৃত্যুদণ্ড দিলেও তা যথেষ্ট নয়। তিনি বলেন, শুধু রায় ঘোষণাই নয়, রায় প্রকাশের পর যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে দেশে এনে বাংলাদেশের মাটিতেই সেই রায় কার্যকর করতে হবে।
সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি।
স্নিগ্ধ আরও বলেন, শেখ হাসিনার সব অত্যাচার ও অন্যায়ের বিচার ইতোমধ্যেই জনগণ দিয়ে দিয়েছে। আমরা শুধু আদালতের আনুষ্ঠানিক রায়ের অপেক্ষায় আছি।
৫ আগস্ট জনগণ যে সিদ্ধান্ত দিয়েছে, আদালতের মুখ থেকেও আজ সেই রায় ঘোষিত হবে বলে আশা করছি। তিনি আবারও জানান, “হাসিনা যে অত্যাচার করেছে, তার জন্য হাজারবার মৃত্যুদণ্ড দিলেও কম হবে।”
ডুয়া/নয়ন
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি