ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ব্যাংক লুটের টাকায় রাজধানীতে সন্ত্রাস :রিজভী
নিজস্ব প্রতিবেদক :বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ ব্যাংক, বেসিক ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে লুট করা টাকা দিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাজধানীতে বাসে আগুন দিচ্ছে এবং রাস্তায় ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে।
সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “বাংলাদেশ ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা পাচার করা হয়েছে।
বেসিক ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে। পদ্ধা সেতুর নামে আরও হাজার কোটি টাকা লুট হয়েছে। এই লুটের টাকায় সন্ত্রাসীরা শহরে ভীতি ছড়াচ্ছে।” তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ড সাধারণ মানুষকে আতঙ্কিত করার লক্ষ্য নিয়েই পরিচালিত হচ্ছে।
রিজভী এ বিষয়ে তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা