ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
নীলফামারী-৪ আসন
বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: নীলফামারী-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়নবঞ্চিত প্রার্থী রিয়াদ আফরান সরকার রানার সমর্থকরা।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে প্রায় এক ঘণ্টা শহিদ ডা. জিকরল হক সড়কে যান চলাচল বন্ধ থাকে, যা স্থানীয় এলাকাবাসী ও যানবাহন চালকদের ভোগান্তির সৃষ্টি করে।
নীলফামারী-৪ আসনটি কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকারকে প্রার্থী ঘোষণা করেছে দলটি। তবে দলটির একাংশ এই সিদ্ধান্ত না মেনে সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন ভজের ছেলে রিয়াদ আফরান সরকার রানাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছে।
বিক্ষোভকালে নেতাকর্মীরা বলেন, তৃণমূলের জনসমর্থন যাচাই-বাছাই না করে দলের প্রার্থী ঘোষণা করায় তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তাদের দাবি, তৃণমূল পর্যায়ে রানা সরকারের ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও দল সেটিকে গুরুত্ব না দিয়ে অন্য একজনকে প্রার্থী ঘোষণা করেছে, যার ফলে এই আসনটি বিএনপির হাতছাড়া হতে পারে। তারা অবিলম্বে আব্দুর গফুর সরকারের মনোনয়ন পরিবর্তন করে রানাকে প্রার্থী করার দাবি জানান।
রিয়াদ আফরান সরকার রানা বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করেন এবং মানুষের পাশে থাকতে চান। তিনি আশা প্রকাশ করেন যে, তাকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে তিনি মানুষের সেবা করতে পারবেন।
সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, শহরে বিক্ষোভ চলছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, রিয়াদ আফরান সরকার রানা পূর্বে সৈয়দপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে গত ২৭ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়। তিনি এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’