ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শেখ হাসিনার রায় ঘিরে রাজধানীতে সর্বোচ্চ সতর্কতা
নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) এবং হাইকোর্ট এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার সকাল থেকেই পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, এপিবিএন ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সতর্ক অবস্থানে থাকেন। পুরো এলাকাজুড়ে নজরদারি, টহল এবং নিরাপত্তা ব্যবস্থা তৎপর রয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে সোমবার (১৭ নভেম্বর), যা সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে। রায়ের আগের দিন থেকে রাজধানীতে নিরাপত্তা পরিস্থিতি সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
এর আগে, রায় ঘোষণার প্রেক্ষিতে দুই দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সতর্কতা নিয়েছে।
রোববার বিকেলে আইসিটি ও হাইকোর্ট এলাকা পরিদর্শনকালে দেখা যায়, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন, সিআইডি ও ডিবি সদস্যরা পুরো এলাকায় কড়া নিরাপত্তা বলয় গঠন করেছেন। হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ও মৎস্য ভবন মোড়ে সাজোয়া যান মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ ভবনের ছাদেও অতিরিক্ত নজরদারি পোস্ট বসানো হয়েছে। চেকপোস্ট ও মুভমেন্ট কন্ট্রোল জোরদার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “১৭ নভেম্বরকে ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই। তবে নিষিদ্ধ দলের শাটডাউন কর্মসূচির কারণে সর্বাত্মক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইসিটি ও রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে।”
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, “রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত ফোর্স মোতায়েন আছে।”
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, ঢাকা মহানগর, গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরসহ আশপাশের এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এমজেডএম ইন্তেখাব চৌধুরী বলেন, “র্যাব-২ ও র্যাব-৩ আইসিটি এলাকায় কড়া নিরাপত্তা বজায় রেখেছে। নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম চলছে। অনলাইনে যেসব নিরাপত্তা হুমকি রয়েছে, সেগুলো আমাদের সাইবার মনিটরিং টিম পর্যবেক্ষণ করছে।”
তিনি আরও বলেন, “কার্যক্রম নিষিদ্ধ যে কোনো সংগঠন রায়কে ঘিরে নাশকতার চেষ্টা করলে র্যাব তা প্রতিহত করতে প্রস্তুত। জনমনে আতঙ্কের কোনো কারণ নেই।”
রায় ঘোষণার আগের দিন পুরো রাজধানীজুড়েই সতর্কতা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে সম্ভাব্য সব ধরনের ঝুঁকি মোকাবিলায় তারা প্রস্তুত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে