ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২
সব সরকারি ভবন গ্রিন বিল্ডিং করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার
নিজস্ব প্রতিবেদক: সরকারি ভবন নির্মাণে পুরোপুরি গ্রিন বিল্ডিং নীতি বাধ্যতামূলক করা জরুরি বলে মত দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি গণপূর্ত অধিদপ্তরকে নতুন ভবন নির্মাণ থেকে শুরু করে বিদ্যমান ভবনগুলোকেও ধাপে ধাপে পরিবেশবান্ধব কাঠামোয় রূপান্তরের আহ্বান জানান।
রোববার রাজধানীর গণপূর্ত ভবনে আয়োজিত এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, গ্রিন প্রকিউরমেন্ট এবং গ্রিন বিল্ডিং বিষয়ক সেমিনারে বক্তব্য রাখেন তিনি। উপদেষ্টা বলেন, এখনই একটি স্পষ্ট দিকনির্দেশনা প্রয়োজন এবং এজন্য গণপূর্ত অধিদপ্তরকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ গ্রিন বিল্ডিং ম্যানুয়াল প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, কোনো মন্ত্রণালয় বা দপ্তর এই নীতি এড়িয়ে যেতে পারবে না। বাধ্যতামূলক নীতি থাকলে কম পানি ব্যবহার, প্রাকৃতিক আলো, শক্তি-সাশ্রয়ী প্রযুক্তি ও পরিবেশভিত্তিক নকশা বাস্তবায়ন করা সহজ হবে।
দেশের নগরায়ণ ও নির্মাণশিল্পের নানা সমস্যা তুলে ধরে রিজওয়ানা হাসান বলেন, উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংস করা চলবে না। লেকগুলো ড্রেনেজ নয়, নাগরিকদের জন্য সম্পদ। তাই বাণিজ্যিক উদ্দেশ্যে জলাশয় ভরাট বা বিনষ্ট করার প্রবণতা বন্ধ করতে হবে। পাশাপাশি কমিউনিটি ও সরকারের দায়িত্বের সীমা স্পষ্ট করার প্রয়োজনীয়তার কথা জানান তিনি।
ইটভাটা প্রসঙ্গে তিনি বলেন, ধানিজমিতে গড়ে ওঠা অবৈধ ইটভাটা পরিবেশের জন্য বড় হুমকি। শুধু ভাটা ভেঙে ফেলা কোনো টেকসই সমাধান নয়। বরং ব্লক ব্যবহার বাধ্যতামূলক করাই অর্থনৈতিক ও পরিবেশগতভাবে সবচেয়ে কার্যকর পথ। এজন্য ভবন নির্মাণে নির্দিষ্ট পরিমাণ ব্লক ব্যবহারের নিয়ম করতে রাজউককে আহ্বান জানান তিনি। সরকারের বড় ক্রেতা হিসেবে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারে সরকারের অগ্রণী ভূমিকার গুরুত্বও তুলে ধরেন উপদেষ্টা।
অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দেশের সরকারি হাসপাতাল, আদালত, কারাগার ও এতিমখানার ভবনের অবস্থা সন্তোষজনক নয়। এগুলোকে আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই কাঠামোয় সংস্কার বা পুনর্নির্মাণ করতে হবে। তিনি শহরের জলাশয়গুলো পুনরুদ্ধারের ওপর জোর দেন এবং সরকারি অবকাঠামোকে পরিবেশবান্ধবভাবে পুনর্গঠনের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
সেমিনারে আরও বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া এবং নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মাহমুদ আলী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি ফল প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ এপ্রিল)
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- ৪.৯ মাত্রার ভূমিকম্পে টের পেল বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- সংসদে তিন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অনুমোদন
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- ঢাবিতে ই-মেইল ভেরিফিকেশন প্রশিক্ষণ মঙ্গলবার
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন