ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
অনিবন্ধিত ফোন ব্যবহারকারীদের জন্য নতুন সুখবর
নিজস্ব প্রতিবেদক:আগামী ২৬ ডিসেম্বরের পর থেকে দেশে সব ধরনের অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট বন্ধ হবে। তবে ইতোমধ্যে যারা অনিবন্ধিত মোবাইল ব্যবহার করছেন, তাদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কমিশনের ঘোষণা অনুযায়ী, দেশের নেটওয়ার্কে বর্তমানে ব্যবহৃত সব ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে।
রবিবার (১৬ নভেম্বর) বিটিআরসির এক বার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ১৬ ডিসেম্বরের পূর্বে নেটওয়ার্কে ব্যবহৃত সব মোবাইল হ্যান্ডসেট—বৈধ বা অবৈধ, বা যেগুলো ডাটাবেইজে পাওয়া যায়নি—স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং তা নেটওয়ার্কে সচল থাকবে।
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেমের সূচনা
১৬ ডিসেম্বর চালু হতে যাচ্ছে NEIR সিস্টেম। এর মাধ্যমে নেটওয়ার্কে ব্যবহৃত সব মোবাইল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত থাকবে।
মোবাইল হ্যান্ডসেটের বৈধতা যাচাই করার পদ্ধতি
হ্যান্ডসেটের IMEI নাম্বার জানার জন্য ডায়াল করুন *#06#।
এরপর মোবাইল ফোনের মেসেজ অপশনে লিখুন: KYD
ফিরতি মেসেজে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে তথ্য পাওয়া যাবে।
NEIR সম্পর্কিত তথ্য ও সহায়তা
তথ্য বা সহায়তার জন্য বিটিআরসির হেল্পডেস্ক: ১০০।
যে কোনো অপারেটরের মোবাইল থেকে ডায়াল করুন *16161#।
সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার নম্বর ১২১ বা কাস্টমার কেয়ার সেন্টারে সরাসরি যোগাযোগ করতে পারেন।
NEIR সংক্রান্ত সাধারণ তথ্য ও জিজ্ঞাসা সমাধান পাওয়া যাবে: http://neir.btrc.gov.bd।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর