ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ভাসানীর আদর্শই আমাদের সংগ্রামের প্রেরণা: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শকে সংগ্রামের প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠা থেকে শুরু করে গণতন্ত্র, মানবাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতিটি লড়াইয়ে ভাসানীর আদর্শ আজও পথ দেখায়।
মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার দেওয়া এক বাণীতে তারেক রহমান এই মন্তব্য করেন।
বাণীতে তিনি বলেন, মজলুম জননেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তার রুহের মাগফিরাত কামনা করি। জাতির ইতিহাসে তার নাম এক উজ্জ্বল অধ্যায়। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে সাম্রাজ্যবাদ, ঔপনিবেশবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামে তিনি ছিলেন আপসহীন ও দৃঢ়চেতা নেতৃত্বের প্রতীক।
তারেক রহমান বলেন, দেশমাতৃকার মুক্তির পথপ্রদর্শক হিসেবে মওলানা ভাসানী চিরস্মরণীয় হয়ে থাকবেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে গণতান্ত্রিক আন্দোলন—সব ক্ষেত্রেই কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ে তিনি ছিলেন অনড়। তার অবস্থান সবসময় ছিল শোষকের বিরুদ্ধে এবং শোষিতের পক্ষে।
তিনি আরও বলেন, ভাসানীর দৃঢ় নেতৃত্ব ও প্রতিবাদী চেতনায় দেশবাসী অধিকার আদায়ে সাহস পেত। তার হুংকারে শোষক ও দমনমূলক শক্তির ভিত্তি কেঁপে উঠত। জনগণের স্বার্থে অবিচল থাকার কারণে তিনি মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছিলেন।
সবশেষে তারেক রহমান বলেন, ভাসানীর নীতি, আদর্শ ও মানবিক চেতনা সঠিকভাবে ধারণ করতে পারলে আমাদের জাতীয় লক্ষ্য অর্জন সহজ হবে। এই মহান নেতার সংগ্রামী জীবন ভবিষ্যত প্রজন্মের জন্য চিরন্তন প্রেরণা হয়ে থাকবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)