ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে চার বাংলাদেশি নি’হত
ডুয়া ডেস্ক: উত্তর আফ্রিকার লিবিয়ার উপকূলে ২৬ বাংলাদেশিকে বহনকারী একটি নৌকা ডুবে চার জনের মৃত্যু হয়েছে। একই উপকূলে পৃথকভাবে সংঘটিত আরেকটি নৌকাডুবিতে অর্ধশতাধিক সুদানি ও দুই মিসরীয় নিরাপদে উদ্ধার হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ঘটনা ঘটেছে লিবিয়ার উত্তর-পশ্চিম অংশের আল-খোমস উপকূলে। লিবিয়ান রেড ক্রিসেন্টের বরাত দিয়ে জানা গেছে, দুইটি নৌকাডুবিতে প্রায় ১০০ জন অভিবাসী ছিলেন।
প্রথম নৌকায় ছিলেন বাংলাদেশের ২৬ নাগরিক, যাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় নৌকায় ছিলেন ৬৯ জন, যার মধ্যে ৬৭ জন সুদানি ও দুজন মিসরীয়, এছাড়া সেখানে আট শিশু ছিলেন। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে জীবিতদের উদ্ধার ও মৃতদের মরদেহ সংগ্রহের পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা দিয়েছে।
লিবিয়া অবৈধভাবে ইউরোপ যাওয়ার জন্য একটি পরিচিত ট্রানজিট রুট। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটি অভিবাসীদের ট্রানজিট রুটে পরিণত হয়। বর্তমানে লিবিয়ায় প্রায় সাড়ে ৮ লাখ অভিবাসী অবস্থান করছে। গাদ্দাফির শাসনামলে আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসীরা লিবিয়ায় কাজ পেত, কিন্তু তার পতনের পর দেশটি মিলিশিয়ার সংঘাতে জর্জরিত হয়ে পড়েছে।
মানবাধিকার সংস্থা ও জাতিসংঘ জানিয়েছে, লিবিয়ায় অভিবাসীরা নিয়মিত নির্যাতন, ধর্ষণ ও চাঁদাবাজির শিকার হচ্ছেন। ইউরোপীয় ইউনিয়ন সাম্প্রতিক বছরগুলোতে লিবিয়ার কোস্টগার্ডকে সরঞ্জাম ও অর্থসহায়তা দিয়েছে, তবে কোস্টগার্ডের সঙ্গে মিলিশিয়ার সম্পর্কের অভিযোগও আছে। পাশাপাশি ইউরোপের দেশগুলো ধাপে ধাপে রাষ্ট্রীয় উদ্ধার অভিযান বন্ধ করায় সমুদ্রযাত্রা আরও বিপজ্জনক হয়ে উঠেছে, এবং দাতব্য সংস্থাগুলোর কাজেও বাধা পড়ছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন