ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সাভারে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড, তদন্ত চলছে
নিজস্ব প্রতিবেদক
ডুয়া নিউজ
সাভারে পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ইউটার্নের আরিচামুখী লেনে এই অগ্নিকাণ্ড ঘটে। এসময় আগুন দেখে বাসে থাকা চালক সেলিম লাফিয়ে নেমে প্রাণে বাঁচেন।
বাসের চালক সেলিম জানান, বাসটি মেট্রো গার্মেন্টসের শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হয়। শ্রমিকদের নামিয়ে দেওয়ার পর রাতে বাসটি গেন্ডা ইউটার্নে পার্কিং করা হয়েছিল। তিনি ঘুমানো অবস্থায় ছিলেন এবং হঠাৎ বাসের পেছনের অংশে আগুন ধরে গেলে আগুনের তাপ পেয়ে তিনি লাফিয়ে নেমে যান।
সাভার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে জানান, রাত সাড়ে ১০টার দিকে গেন্ডা এলাকায় বাসে অগ্নিকাণ্ডের খবর আসার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে বাসে আগুন লেগেছে, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ ঢাকা পোস্টকে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, বাসের পেছনের অংশে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল