ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ডিবির জালে নিষিদ্ধ যুবলীগের আরও ৪ নেতাকর্মী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের আরও চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘণ্টায় রাজধানীর একাধিক স্থানে ডিবির মতিঝিল ও গুলশান বিভাগের টিমগুলো এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—
সবুজবাগ থানার ৪নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. রনি (৩৭), যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-সম্পাদক বাবলুর রহমান বাবলু (৪০), চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হোসেন দুদু (৪৩), চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান (৫০)।
ডিবির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, শুক্রবার (১৪ নভেম্বর) রাতে সবুজবাগ থানায় অভিযান চালিয়ে মো. রনিকে গ্রেপ্তার করা হয়। এ সময় মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহযোগিতা ছিল।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ৮টায় ডিবি গুলশান বিভাগের একটি টিম মিরপুর-১১ থেকে বাবলুর রহমান বাবলুকে গ্রেপ্তার করে। একই দিনে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে শরীফ হোসেন দুদু ও মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
ডিসি তালেবুর রহমান আরও বলেন, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)