ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
নতুন রঙের পোশাকে মাঠে নামছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক: জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় গুলিবর্ষণ ও দমন-পীড়নের অভিযোগের পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ পুলিশ। এরপর বাহিনীটির সংস্কার ও নতুন পোশাকের দাবি ওঠে। একপর্যায়ে অন্তর্বর্তী সরকার পুলিশের নতুন পোশাক অনুমোদন করে।
শনিবার (১৫ নভেম্বর) থেকে বাংলাদেশ পুলিশের পরিবর্তিত নতুন পোশাক চালু হয়েছে। তবে এখনই সব সদস্যকে দেওয়া হচ্ছে না; সীমিত পরিসরে রেঞ্জ ও মহানগর পুলিশের সদস্যদের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হচ্ছে। নীল ও সবুজ রঙের পরিবর্তে নতুন একটি রঙের পোশাক পরবেন তারা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন, আজ থেকে পুলিশের নতুন পোশাক চালু হচ্ছে। ধাপে ধাপে সব সদস্যের জন্য বিতরণ করা হবে।
এর আগে, গত ১১ নভেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছিলেন, পোশাকের সঙ্গে সঙ্গে সবার মন-মানসিকতা পরিবর্তন করতে হবে। তিন বাহিনীর (পুলিশ, র্যাব, আনসার) জন্য নতুন পোশাক নির্বাচন করা হয়েছে। এটি আস্তে আস্তে বাস্তবায়িত হবে; এক সঙ্গে সব করা সম্ভব নয়।
জানা গেছে, তিন বাহিনীর সদস্যদের জন্য নতুন পোশাকের মোট ব্যয় হবে ৬ থেকে ৭ কোটি টাকা।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি