ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নির্বাচনের নিরাপত্তায় ৯ দিনের বিশেষ ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ৯ দিনের জন্য বিশেষ আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী মাঠে নামবে। নির্বাচনের আগে পাঁচ দিন, নির্বাচনের দিন একদিন এবং নির্বাচনের পরে তিন দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে। তবে দেশের পরিস্থিতি অনুযায়ী এই সময়সীমা পরিবর্তন বা সমন্বয় করা হতে পারে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টায় পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, বর্তমানে মাঠে সেনাবাহিনীর ৩০ হাজার সদস্য অবস্থান করছে। নির্বাচনের সময় এই সংখ্যা প্রায় এক লাখে পৌঁছাবে। এছাড়া বিজিবি থাকবে প্রায় ৩৫ হাজার, নৌবাহিনী পাঁচ হাজার, কোস্টগার্ড চার হাজার, র্যাব প্রায় আট হাজার এবং আনসার বাহিনীর সদস্য থাকবে সাড়ে পাঁচ লাখের মতো। বিশেষভাবে উল্লেখ্য, নির্বাচনের ব্যবস্থাপনায় আনসার বাহিনী বড় ভূমিকা পালন করবে এবং তাদের জন্য অস্ত্র ও বডি ক্যামেরা সরবরাহ করা হবে।
নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রক্রিয়া খুবই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
সরকার পরিবর্তন সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের সরকার পতন কোনো এক বা দুই ব্যক্তির কারণে হয়নি, বরং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফল। তিনি উল্লেখ করেন, আপনারা দেখেছেন, তারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদের আত্মীয়স্বজনও পালিয়েছে। এটি শুধু একজন বা দু’জনের কারণে হয়নি, এটি জনগণের ইচ্ছার কারণে হয়েছে।
মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী পুলিশ লাইন্স ও কোস্টগার্ড স্টেশন পরিদর্শন করেছেন। এরপর তিনি কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা করেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত