ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
মারা গেলেন বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু
বিনোদন ডেস্ক: বলিউডে শোকের ছায়া যখন কমেনি অভিনেত্রী কামিনী কৌশলের প্রয়াণের কারণে, ঠিক তখনই আরও এক দুঃসংবাদ আসে। টলিউডের প্রখ্যাত অভিনেত্রী ভদ্রা বসু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে অভিনেত্রী জীবন থেকে চলে যান। ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
মৃত্যুকালে ভদ্রা বসুর বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর কন্যা দামিনী বেণী জানান, প্রাথমিকভাবে গলস্টোন শনাক্ত করা হয়েছিল। তবে অত্যধিক উচ্চ রক্তচাপের কারণে সার্জারি করা সম্ভব হয়নি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কার্ডিওলজিস্টের পর্যবেক্ষণ চলতে থাকে এবং ওষুধ দেওয়া হয়। কিন্তু হঠাৎই ঘরে পড়ে গিয়ে ভদ্রা মস্তিষ্কে একাধিক আঘাত পান, যার ফলে রক্তক্ষরণ ঘটে।
দামিনী বেণী বলেন, “গলস্টোনের সমস্যা ছিল, কিন্তু শরীরে তখন আরও জটিলতা তৈরি হয়ে গিয়েছিল। কোনটা আগে ঘটেছে, সেটা বলা মুশকিল।”
প্রাথমিকভাবে ভদ্রা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এবং পরে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে একাধিক অস্ত্রোপচার করা হয়। তবে বারবার সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং হৃদয়ে জটিলতা দেখা দেয়। পরে কিডনিও আক্রান্ত হয়।
চিকিৎসকরা কিডনিতে জটিলতা লক্ষ্য করে ডায়ালিসিসের প্রয়োজনীয়তা অনুভব করেন। পুনরায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে অভিনেত্রীর কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। শনিবার সকালে নিমতলা ঘাটে ভদ্রা বসুর শেষকৃত্য সম্পন্ন হয়।
নাট্যপরিচালক অসিত বসুর স্ত্রী ভদ্রা বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতে দীর্ঘদিনে নিজস্ব পরিচয় ও বিশিষ্ট স্থান তৈরি করেছেন। তাঁর প্রয়াণে সামাজিক মাধ্যম শোকমগ্ন হয়ে ওঠে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)