ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
রাজধানীজুড়ে আজকের কর্মসূচি (১৫ নভেম্বর)
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে প্রতিদিন সড়কে যাতায়াতের সময় নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়। বিশেষ করে বিভিন্ন কর্মসূচির কারণে অনেক সড়ক সময়ের আগে বন্ধ বা জটের কারণে স্থবির হয়ে পড়ে। তাই সকালে বের হওয়ার আগে জানা গুরুত্বপূর্ণ, আজ শনিবার কোথায় কী ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হবে।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি: ঢাকার বিভিন্ন এলাকা ও উপজেলার ৪৪টি খাস পুকুর ও জলাশয় সংস্কার, উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে আয়োজনকৃত এই অনুষ্ঠান সকাল ১০টায় কেরানীগঞ্জের আটিবাজার দড়িপাড়ায় অনুষ্ঠিত হবে।
তথ্য উপদেষ্টার কর্মসূচি: আজ বিকেল ৩টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটরিয়ামে ‘গণতন্ত্র বিনির্মাণে নারী: আমরা কী পেলাম’ শীর্ষক রাউন্ড টেবিল আলোচনায় অংশ নেবেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
রুহুল কবির রিজভীর কর্মসূচি: বেলা সাড়ে ১১টায় শ্যামলী পিসি কালচার হাউজিংয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল বেতার শিল্পী আফরোজা নিজামীর সঙ্গে সাক্ষাৎ করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ‘শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে সকাল ১০টায় কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
সালাহউদ্দিন আহমদের কর্মসূচি: বেলা ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানের খতমে নবুওয়াত মহাসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত