ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
৫ দেশের সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন নিরাপত্তা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ১৯ নভেম্বর শুরু হতে যাওয়া ভারত মহাসাগরীয় অঞ্চলের পাঁচ দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন। আঞ্চলিক নিরাপত্তা গ্রুপ ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভ’-এর এই সম্মেলনে তিনি বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
শুক্রবার (১৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দুদিনের এই সম্মেলন ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল খলিলুর রহমানকে সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অন্তর্বর্তী সরকার আঞ্চলিক সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বৈঠকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। এর অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিমসটেকের সভাপতি নির্বাচিত হয়েছেন এবং সার্ক পুনরুজ্জীবিত করতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন।
এর আগে চীনের কুনমিংয়ে চীন-ভারত মহাসাগরীয় আঞ্চলিক ফোরামে খলিলুর রহমান অংশ নিয়েছিলেন। কলম্বো সিকিউরিটি কনক্লেভে তার অংশগ্রহণ পারস্পরিকভাবে লাভজনক আঞ্চলিক সহযোগিতা জোরদারে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার ধারাবাহিকতা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক