ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বার কাউন্সিলের মৌখিক পরীক্ষা শুরু আগামীকাল
নিজস্ব প্রতিবেদক: আইনজীবীদের একমাত্র নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা আগামীকাল শনিবার (১৫ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। এই পরীক্ষা বার কাউন্সিল ভবনে শুক্রবার ছাড়া টানা ১১ দিন চলবে এবং ২৫ নভেম্বর শেষ হবে। শনিবার সকাল ১০টা থেকে এবং কর্মদিবসে বিকেল সাড়ে ৪টা থেকে পরীক্ষা গ্রহণ করা হবে।
বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার (জেলা ও দায়রা জজ) স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে, যা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের রোল নম্বর অনুযায়ী ভাইভার জন্য নির্দিষ্ট দিন ও সময় উল্লেখ করা হয়েছে।
মৌখিক পরীক্ষার জন্য সম্ভাব্য সকল প্রার্থীকে তাদের নিজস্ব প্রবেশপত্র, বার কাউন্সিলের রেজিস্ট্রেশন কার্ড, সকল একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিটের মূল কপি সঙ্গে আনতে বলা হয়েছে। এছাড়াও, পাঁচটি দেওয়ানি এবং পাঁচটি ফৌজদারি মামলা সংক্রান্ত নোট বই বা কেস ডায়েরি ভাইভা বোর্ডের সামনে উপস্থাপন করতে হবে। পরীক্ষার্থীদের অবশ্যই কালো কোট এবং কালো টাই পরে আসতে হবে।
এর আগে, গত ২৫ অক্টোবর বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল, যেখানে ৭ হাজার ৯১৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২৮ জুন।
আইনজীবী হিসেবে সনদ পেতে একজন পরীক্ষার্থীকে বার কাউন্সিলের তত্ত্বাবধানে তিনটি ধাপে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়: এমসিকিউ, লিখিত এবং মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পরীক্ষার্থীরা আইনজীবী হিসেবে সনদ লাভ করেন এবং সংশ্লিষ্ট জেলা আইনজীবী সমিতিতে যোগদানের মাধ্যমে আইন পেশা শুরু করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল