ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
মাত্র ৫ দিনের মাথায় গাজীপুরের জেলা প্রশাসক পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: মাত্র পাঁচ দিনের ব্যবধানে আবারও গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) পদে পরিবর্তন এসেছে। সদ্য নিয়োগপ্রাপ্ত মো. আজাদ জাহানের স্থলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আলম হোসেনকে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়।
এর আগে গত ৮ নভেম্বর ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানকে গাজীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু আজাদ জাহানের দায়িত্ব গ্রহণের আগেই তার স্থলাভিষিক্ত হিসেবে মোহাম্মদ আলম হোসেনকে নিয়োগ দেওয়া হলো। ফলে পাঁচ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো গাজীপুরের জেলা প্রশাসক পদে পরিবর্তন হলো। একই দিনে বিদায়ী জেলা প্রশাসক নাফিসা আরেফিনকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে উপসচিব হিসেবে বদলি করা হয়।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন ২০২৫ সালের ২১ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে যোগ দেন। এর আগে তিনি ২০২১ সালের ৭ মার্চ সিনিয়র সহকারী কমিশনার থেকে উপসচিব পদে পদোন্নতি পান। জেলা প্রশাসক পদে পদায়নের জন্য ফিট লিস্ট প্রণয়নের অংশ হিসেবে ১২ নভেম্বর সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিবের সম্মেলন কক্ষে উপসচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়া হয়। সেই তালিকায় ১০ নম্বরে ছিলেন মোহাম্মদ আলম হোসেন। তিনি ময়মনসিংহের বাসিন্দা এবং যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক নীতি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
জানা গেছে, আগামী ১৭ নভেম্বর নতুন নিয়োগ পাওয়া জেলা প্রশাসকদের ঢাকায় ব্রিফিং করা হতে পারে। ব্রিফিংয়ের পরেই নতুন জেলা প্রশাসকগণ নিজ নিজ জেলায় জেলা প্রশাসক হিসাবে যোগদানের সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, মো. আজাদ জাহানকে গাজীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার পর প্রশাসনের ভেতরে নানা আলোচনা শুরু হয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে পঞ্চগড়ের জেলা প্রশাসক থাকাকালে তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায়। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। এছাড়া, তার বিরুদ্ধে নিজ জেলা ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় প্রায় ৩০০ একর জমিতে অবৈধভাবে মাছের ঘের তৈরির অভিযোগও রয়েছে। এ কারণেই নির্বাচনকালীন গুরুত্বপূর্ণ জেলা গাজীপুরে তার নিয়োগ নিয়ে প্রশাসনের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
তবে এসব বিতর্কের মধ্যেই শেষ পর্যন্ত আজাদ জাহানকে সরিয়ে দিয়ে গাজীপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ আলম হোসেনকে নিয়োগ দিয়েছে সরকার।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য মোর্শেদ হাসান খানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল