ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ধানমন্ডি ৩২–এ মারধরের শিকার নারী কারাগারে
নিজস্ব প্রতিবেদক: ধানমন্ডি ৩২ নম্বর সড়কে মারধরের শিকার নারী সালমা ইসলামকে (৪০) জুলাই আন্দোলনের এক হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তদন্ত কর্মকর্তার প্রতিবেদন শুনে সালমার জামিন নামঞ্জুর করেন।
এর আগের দিন বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবের বাড়িতে ভাঙচুরের সময় সালমা ইসলাম মারধরের শিকার হন। পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে হেফাজতে নেয়। পরে জুলাই আন্দোলনে ইউরোপিয়ান ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র আবু সাইদ মু. সাইমকে হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে হাজির করা হয়। এ সময় তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার এসআই আনোয়ার মিয়া সালমাকে কারাগারে পাঠানোর আবেদন করেন।
আদালতে সালমার পক্ষে আইনজীবী আবুল হোসাইন পাটোয়ারী জামিন চাইলে আদালত আবেদন নাকচ করেন বলে নিশ্চিত করেন তিনি।
মামলার নথি অনুসারে, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই সকাল পৌনে ১১টার দিকে ধানমন্ডির সাতমসজিদ রোডে এক মিছিলে যোগ দেন সাইম। সেখানে তিনি পিঠে গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসা শেষে সুস্থ হয়ে গত বছরের ১ ডিসেম্বর তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৩৭ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি