ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৬০ জন
নিজস্ব প্রতিবেদক: গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
শুক্রবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে যে ৪৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১৪৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২৬ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭১ জন, চট্টগ্রাম বিভাগে ১২৫ জন, বরিশাল বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৩ জন এবং সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫ জন নতুন রোগী রয়েছেন।
এদিকে, গত একদিনে সারা দেশে ৫১২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ৪৬০ জন।
এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৮৩ হাজার ৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে মোট ৩২৬ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। এর আগে ২০২৩ সালে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- ডিআর কঙ্গো বনাম ইংল্যান্ড: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- আজকের খেলার সময়সূচি (৩ জুলাই)
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- মির্জা ফখরুলের বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বললেন জামায়াত নেতা
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৭১৮, মোট আক্রান্ত ১ লাখ ১৩ হাজার
- এইচএসসি কেন্দ্রের ২০০ গজে প্রবেশে ডিএমপির নিষেধাজ্ঞা
- শেষ ১৬ তে ব্রাজিলের প্রতিপক্ষ কে, জানুন বিস্তারিত