ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ভোলায় সার কারখানা পরিদর্শনে তিন মন্ত্রণালয়ের উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক :ভোলায় বিপুল পরিমাণ গ্যাসের মজুত নিশ্চিত করতে গ্যাসভিত্তিক একটি নতুন ইউরিয়া সার কারখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) তিনটি মন্ত্রণালয়ের উপদেষ্টারা সরেজমিনে কারখানা নির্মাণস্থল পরিদর্শন করেন।
উপদেষ্টারা হলেন: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীন। তারা ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকা এবং বাফার গোডাউন নির্মাণস্থল পরিদর্শন করে সারকারখানা নির্মাণের বিষয়টি নিশ্চিত করেন।
সকালে উপদেষ্টারা বোরহানউদ্দিন উপজেলার বাপেক্সের গ্যাসক্ষেত্র পরিদর্শন করেন। জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, জেলায় দুটি গ্যাস ক্ষেত্রের অধীনে ৯টি কূপ খনন সম্পন্ন হয়েছে। এছাড়া আরও ৫টি কূপ শিগগিরই খনন কাজ শুরু হবে এবং ভবিষ্যতে আরও ১৪ কূপ খননের পরিকল্পনা রয়েছে।
পরিদর্শন শেষে শিল্প ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সাংবাদিকদের বলেন, ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে। দেশের শিল্পখাত ও সার উৎপাদনে এই গ্যাসকে কাজে লাগাতে একটি ইউরিয়া সার কারখানা স্থাপন ও সম্ভাব্যতা যাচাই করতে তারা ভোলায় এসেছেন। তিনি আরও জানান, সার ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে সারা দেশে ৩৪টি বাফার গোডাউন নির্মাণ করা হচ্ছে, যার মধ্যে একটি গোডাউন ভোলায় স্থাপন করা হচ্ছে এবং এর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
পরিদর্শনকালে ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিন উপদেষ্টা স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় ভোলাবাসী সংগঠনের সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর আবাসিক এলাকার গ্যাস সংযোগ দ্রুত করার দাবি জানান।
উপদেষ্টারা আশ্বস্ত করেছেন, ভোলায় যথাযথ পরিকল্পনা ও পর্যাপ্ত গ্যাসের ভিত্তিতে সার কারখানা ও বাফার গোডাউন নির্মাণের কাজ দ্রুত এগোনোর লক্ষ্য রয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল