ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
রোববার থেকে বিচারকদের কলমবিরতির হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক: দেশের সব আদালতে বিচারকদের বাসস্থান ও যাতায়াতের সময় নিরাপত্তা নিশ্চিতসহ দুই দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। তারা দাবি পূরণের জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছেন। এই সময়ের মধ্যে দাবিগুলি পূরণ না হলে আগামী রোববার (১৬ নভেম্বর) থেকে তারা একযোগে কলমবিরতি পালন করবেন।
শুক্রবার (১৪ নভেম্বর) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে এই দাবির কথা জানান।
বিচারকদের দ্বিতীয় দাবি হলো—রাজশাহীতে ঘটে যাওয়া ঘটনায় বিচারকের নিরাপত্তা নিশ্চিতে অবহেলার সঙ্গে জড়িত এবং গ্রেপ্তার আসামিকে আইনবহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
বিবৃতিতে বলা হয়েছে, দেশের প্রত্যেক আদালত, ট্রাইব্যুনাল, এজলাস এবং বিচারকদের বাসভবন ও গাড়িতে নিরাপত্তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের মাধ্যমে বারবার চিঠি দেওয়া হলেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। বিচারকরা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করেন, তবে তারা ও তাদের পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন। জেলা পর্যায়ের সব বিচারকের জন্য সরকারি আবাসন ও পরিবহন ব্যবস্থা নেই। চৌকি আদালতে অনেক বিচারক বাধ্য হয়ে অরক্ষিত ভাড়া বাসায় থাকেন এবং রিকশা, ভ্যান বা হেঁটে যাতায়াত করতে হয়।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, রোববার দেশের সব বিচারক তাদের নিজ নিজ কর্মস্থলে কালো ব্যাজ পরবেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?