ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
সাংবাদিক সুভাষ চন্দ্র ও তার স্ত্রীর কোটি কোটি টাকার হিসাব অবরুদ্ধ
নিজস্ব প্রতিবেদক :সাংবাদিক ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক সুভাষ চন্দ্র সিংহ রায় এবং তার স্ত্রী সাবেক সংসদ সদস্য (মহিলা আসন-৩১) খ. মমতা হেনা লাভলীর নামে থাকা ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
এর মধ্যে সুভাষ চন্দ্র সিংহ রায়ের তিনটি এবং তার স্ত্রী লাভলীর ছয়টি ব্যাংক হিসাব রয়েছে।
ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ বৃহস্পতিবার দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আবেদনে উল্লেখ করা হয়েছে, সুভাষ চন্দ্র সিংহের বিরুদ্ধে বৈধতা বহির্ভূত অর্থ উপার্জন ও তা নিজ বা স্বার্থ-সংশ্লিষ্টদের নামে ব্যাংক হিসাব আকারে আনার চেষ্টা, এবং বিদেশে টাকা পাচারের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। অভিযোগ অনুসারে, সুভাষ চন্দ্র সিংহ ও তার স্ত্রী লাভলীর ব্যাংক হিসাবগুলোতে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি হিসাবের অর্থ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তর করার চেষ্টা করছেন। অনুসন্ধান চলাকালীন এই অর্থ হস্তান্তর হলে অনুসন্ধানে প্রভাব পড়ার সম্ভাবনা থাকায় আদালত অভিযোগ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন।
এর আগে, গত ২০ অক্টোবর ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ সুভাষ চন্দ্র সিংহ রায় এবং তার স্ত্রী খ. মমতা হেনা লাভলীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা