ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
অ্যালবেনিজম আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক:সন্তানের ত্বক ও চুলের রঙ ভিন্ন হওয়ায় স্ত্রীকে তালাক দিয়েছেন এক স্বামী। জেনেটিক্যালি ত্রুটি সম্পন্ন অ্যালবেনিজম রোগে আক্রান্ত শিশু আফিয়া এবং তার মায়ের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (১৪ নভেম্বর) বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম শিশু আফিয়া ও তার মা মনিরা খাতুনের বর্তমান আশ্রয়স্থল যশোর সদরের বাজুয়াডাঙ্গা পশ্চিমপাড়ার শহিদ মোল্লার বাড়িতে যান এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
গত ১০ নভেম্বর দেশজুড়ে বিভিন্ন গণমাধ্যমে শিশু ও তার মায়ের করুণ কাহিনি প্রকাশের পর ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনগুলো তাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। ‘সন্তানের ত্বক-চুলের রঙ ভিন্ন হওয়ায় তালাক’ শিরোনামে যুগান্তর অনলাইনে সংবাদ প্রকাশিত হওয়ার পর ব্যাপক সাড়া পড়ে।
বিএনপি পক্ষ থেকে মনিরার বসতঘর নির্মাণ করা হয়েছে এবং শিশু আফিয়ার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হয়েছে। এছাড়া পরিবারটির অন্যান্য দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে যশোর জেলা বিএনপিকে। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে এই উপহার পৌঁছে দেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারটির দায়িত্ব নিতে নির্দেশ দেন। মনিরার থাকার মতো কোনো আবাসস্থল না থাকায় ঘর নির্মাণ ও আফিয়ার শিক্ষার দায়িত্ব দলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে।
এদিকে, মনিরা ও আফিয়াকে আইনি ও নাগরিক সহযোগিতা দিতে জেলা প্রশাসন ইতিমধ্যেই কাজ শুরু করেছে। পাশাপাশি সমাজের নানা শ্রেণি ও পেশার মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে।
প্রসঙ্গত, পাঁচ বছর আগে যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপাড়া গ্রামের মজিদ মোল্লারের সঙ্গে বিয়ে হয় বাজুয়াডাঙ্গা পশ্চিমপাড়ার শহিদ মোল্লার মেয়ে মনিরা খাতুনের। ২০২২ সালের ১৩ নভেম্বর এই দম্পতির ঘর আলো করে আসে শিশু আফিয়া।
শিশুটি দেখতে সাধারণ বাচ্চাদের মতো না হওয়ায় স্বামী মনিরা ও মেয়েকে ত্যাগ করে প্রবাসে চলে যান এবং মিথ্যা অপবাদ দিয়ে তালাক দেন। আফিয়ার জন্মের পরপরই বাবা তাকে নানা অপবাদ দিতে শুরু করেন এবং শিশুটির প্রতি সম্পূর্ণ দায়িত্ব এড়িয়ে যান।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা