ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
কক্সবাজারে প্রেমিকার ভিডিও কলে কলেজছাত্র সৌরভের আত্ম’হ’ত্যা
নিজস্ব প্রতিবেদক :কক্সবাজারে মোবাইল ফোনে প্রেমিকার সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে কলেজছাত্র ফরহাদ হোসেন সৌরভ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার রাতে কলাতলী এলাকার একটি হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সৌরভ সিলেট নগরের দক্ষিণ সুরমার মনিপুর এলাকার মোহাম্মদ মতিউর রহমানের ছেলে।
পুলিশ জানিয়েছে, সৌরভ সিলেট থেকে পাঁচ বন্ধুর সঙ্গে কক্সবাজার বেড়াতে আসেন। তারা সবাই সিলেট এমসি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। ঘটনার সময় বাকি চার বন্ধু হোটেল থেকে বের হয়ে কেনাকাটা করতে যান এবং সৌরভকে কক্ষে রেখে যান।
কিছুক্ষণ পর তার প্রেমিকা শিপু ফোন দিয়ে জানায়, সৌরভ ভিডিও কলে আত্মহত্যার চেষ্টা করছে।
পরিস্থিতি জানতে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করলে দেখা যায়, সৌরভ গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, গত দুই দিন ধরে সৌরভ ও তার প্রেমিকা শিপুর মধ্যে মনোমালিন্য চলছিল।
ভিডিও কলের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে এই ট্রাজেডি ঘটে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা