ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
সংসদ গঠনের মধ্য দিয়েই জাতীয় সনদ বাস্তবায়ন সম্ভব: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক :বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন বা সংবিধান সংশোধন সম্ভব নয়; এজন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। তিনি আরও বলেন, দেশে কিছু রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে এবং জনস্বার্থকে উপেক্ষা করে নারীদের ওপর সহিংসতা ও নির্যাতন চালাচ্ছে।
শুক্রবার রাজধানীর শাহবাগে ‘নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান: প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ’ শীর্ষক মৌন মিছিল ও পূর্ব সমাবেশে সালাহউদ্দিন এসব মন্তব্য করেন। তিনি বলেন, সারা দেশে নারী নির্যাতনের ঘটনায় এখনও কার্যকর প্রতিবাদ গড়ে ওঠেনি। কিছু আইন থাকলেও তার সঠিক প্রয়োগ নিশ্চিত হয় না, আইন প্রয়োগে ফাঁকফোকর ব্যবহার করে অপরাধীরা মুক্তি পায়। একই সঙ্গে কিছু ক্ষেত্রে শক্ত আইনের অপব্যবহারও নজরে রাখা হবে।কর্মসূচি আয়োজন করেছে নারী ও শিশু অধিকার ফোরাম। সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী অনুষ্ঠান পরিচালনা করেন। এছাড়া শিরীন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম তুলি, রেহানা আক্তার শিরীন প্রমুখ বক্তব্য রাখেন।
সালাহউদ্দিন আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব মানেই সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা। ধর্ম বা সংস্কৃতির ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না। তিনি জানান, জুলাই আন্দোলন ও জাতীয় সনদে স্বাক্ষরিত মূলনীতির প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং তা বাস্তবায়নে কাজ করবেন। জনগণকে উপযুক্তভাবে অংশগ্রহণ নিশ্চিত করে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা