ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে অংশ নেবেন খলিলুর রহমান
নিজস্ব প্রতিবেদক :ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে অংশ নিতে আগামী ১৯ নভেম্বর দিল্লি সফর করবেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ভারত মহাসাগরের পাঁচটি দেশকে নিয়ে গঠিত আঞ্চলিক প্ল্যাটফর্ম কলম্বো সিকিউরিটি কনক্লেভ–এর সপ্তম সম্মেলন ২০ নভেম্বর ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে।
কূটনৈতিক সূত্র জানায়, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন খলিলুর রহমান। গত মাসেই তাকে সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পাঠানো হয়। দুই দিনের এ সফরে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাস দমন ও তথ্য বিনিময়সহ গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
এবারের সম্মেলনের স্বাগতিক দেশ ভারত। সেশনে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস ও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা অংশ নেবেন। আঞ্চলিক ভূরাজনীতির প্রেক্ষাপটে এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর