ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ চেয়ে নতুন কর্মসূচি দিলো শিক্ষার্থীরা
ডুয়া ডেস্ক: সরকারি তিতুমীর কলেজকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ ঘোষণা করার দাবিতে ২৯ জানুয়ারি বিকেল ৫টা থেকে আমরণ অনশনে বসতে চলেছেন কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ২টায় তিতুমীর ঐক্যের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। তিতুমীর ঐক্যের সদস্য রাশেদ ইসলাম বলেন, ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় আন্দোলনের শুরু থেকে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরা আমরণ অনশনে নিজেদের উৎসর্গ করতে যাচ্ছি।’
দীর্ঘদিন ধরে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়ার দাবি জানাতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। তবে কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে শিক্ষার্থীরা অনশনের আয়োজন করেছেন।
পূর্বে দীর্ঘদিনের আন্দোলনের পর সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে গত ৭ জানুয়ারি ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ ব্যানার টাঙানোরও উদ্যোগ নেন শিক্ষার্থীরা। নিজেদের দাবি ও স্বপ্ন পূরণের লক্ষ্যে তাঁরা নিজেদের প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে তিতুমীর বিশ্ববিদ্যালয় ঘোষণার সিদ্ধান্ত নেন।
তারা বলেন, এটি কেবল একটি পদক্ষেপ নয় বরং তিতুমীর কলেজের গৌরবময় ইতিহাসের ধারাবাহিকতা। মুক্তিযুদ্ধের সময় কলেজের ছাত্ররা সাহসিকতার উদাহরণ রেখেছিল যাঁরা ‘জিন্নাহ কলেজ’ নাম পরিবর্তন করে ‘তিতুমীর কলেজ’ নামকরণের পক্ষে দাঁড়িয়েছিলেন। তাঁদের এই উদ্যোগ যেন ইতিহাসের আরেকটি অধ্যায় উন্মোচন করছে।
তবে শিক্ষার্থীদের এই উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হয়েছে। কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মণ্ডল মন্তব্য করেছেন, কলেজের নাম পরিবর্তনে সরকারের অনুমতি প্রয়োজন।
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করার সম্ভাবনা যাচাইয়ের জন্য শিক্ষা মন্ত্রণালয় ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া