ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ইসলামিক সলিডারিটি গেমসের ফাইনালে বাংলাদেশ
স্পোর্টস নিউজ :সৌদি আরবে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিসের মিশ্র দ্বৈত বিভাগে ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো ফাইনালে উঠেছে দেশটি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সেমিফাইনালে বাহরাইনকে ৩-১ সেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ দল।
বাংলাদেশের হয়ে খেলেছেন খৈ খৈ সাই মারমা ও জাভেদ আহমেদ। প্রথম গেমে ১৩-১১ পয়েন্টে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় গেমে ৭-১১ পয়েন্টে হেরে যায়, তবে তৃতীয় গেমে ১২-১০ পয়েন্টে লিড নেয় দলটি। চতুর্থ গেমে দুর্দান্ত পারফরম্যান্সে ১১-৩ পয়েন্টে জিতে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতেই ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও তুরস্ক। সেমিফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছিল, আর ফাইনালে ওঠার ফলে নিশ্চিত হয়েছে রৌপ্য পদকও।
দক্ষিণ এশিয়ার বাইরে এটি বাংলাদেশের টেবিল টেনিসে প্রথম আন্তর্জাতিক পদক।
এছাড়া, ইসলামিক গেমসে ভারোত্তোলনেও সাফল্য পেয়েছে বাংলাদেশ। ভারোত্তোলক মারজিয়া আক্তার ইকরা স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক এবং মোট মিলে তিনটি ব্রোঞ্জ পদক জিতেছেন। এতে এবারের আসরে বাংলাদেশের মোট পদকসংখ্যা দাঁড়িয়েছে চারটি।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)