ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
উপসচিব পদে আবেদন করতে শিক্ষা ক্যাডারদের আবেদনের আহ্বান
নিজস্ব প্রতিবেদক: বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের জন্য প্রশাসন ক্যাডারের উপসচিব পদে পদোন্নতির আবেদন আহ্বান করা হয়েছে। এটি জানানো হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)-এর একটি চিঠিতে, যা গতকাল বুধবার (১২ নভেম্বর) সরকারি কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে যাদের সিনিয়র স্কেল পদে ন্যূনতম ৫ বছর চাকরি এবং সংশ্লিষ্ট ক্যাডারের অন্তত ১০ বছর চাকরি পূর্ণ হয়েছে (২৮তম থেকে ৩১তম ব্যাচের কর্মকর্তা), তারা উপসচিব পদে পদোন্নতির জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে তিনটি কপি এবং পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। শেষ তারিখ হিসেবে ১৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
জানা গেছে, উপসচিব পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের বাইরে অন্য ক্যাডার থেকে ১০ শতাংশ প্রার্থীকে বিবেচনায় নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে মেধা, দক্ষতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর