ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বলিভিয়াকে হারিয়ে সুপার সিক্সে আর্জেন্টিনা
ডুয়া ডেস্ক : দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ব্রাজিলকে বড় ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার সাথে ড্র করে আর্জেন্টিনা। তবে নিজেদের তৃতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় দলটি।
‘বি’ গ্রুপে তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় বলিভিয়ার। ম্যাচটিতে ১-০ গোলে জিতে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তে জুনিয়ররা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দিনগত রাত ৩টায় মাঠে নামে মেসি-দিবালাদের উত্তরসূরীরা। ভেনেজুয়েলার ভ্যালেন্সিয়া শহরের মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে আর্জেন্টিনা। কিন্তু জয়সূচক একমাত্র গোলটি আসে নির্ধারিত সময় শেষ হওয়ার ৪ মিনিট আগে। ৮৬ মিনিটে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন রদ্রিগেজ।
এই জয়ে ‘বি’ গ্রুপে শীর্ষেই আছে আর্জেন্টিনা। ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৭। গ্রুপ পর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচ ১ ফেব্রুয়ারি।
এর আগে টুর্নামেন্টটির ৩১তম আসরে নিজেদের প্রথম ম্যাচেই চমক দেখায় পাঁচবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৬-০ গোলে উড়িয়ে দেয় আলবিসেলেস্তে জুনিয়ররা। তবে দ্বিতীয় ম্যাচে ধাক্কা খেতে হয়। দ্বিতীয ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হারের শঙ্কায় পড়তে হয়েছে আর্জেন্টাইনদের। যদিও টুর্নামেন্টের অন্যতম ফেবারিটরা শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত কোনোরকমে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)