ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
হাইকোর্টের রিটে ২১ নির্বাচন কর্মকর্তার বদলি আদেশ স্থগিত করল ইসি
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) মাঠ পর্যায়ের ২১ জন কর্মকর্তাকে বদলির আদেশ স্থগিত করেছে। হাইকোর্টে রিট করার কারণে সোমবার (১০ নভেম্বর) ইসির জনবল ব্যবস্থাপনা শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
শনিবারের আলাদা আলাদা প্রজ্ঞাপনে ২১ জন নির্বাচন কর্মকর্তা ও দুজন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বদলি করার কথা বলা হয়েছিল, যা জনস্বার্থে অবিলম্বে কার্যকর হওয়ার কথা ছিল। তবে হাইকোর্টে রিটের কারণে ২১ জন নির্বাচন কর্মকর্তার প্রজ্ঞাপনটি স্থগিত করে সোমবার (১০ নভেম্বর) ইসি নতুন প্রজ্ঞাপন জারি করেছে।
সোমবারের প্রজ্ঞাপনে ইসি জানায়, আপিল বিভাগের সিপিএলএ নম্বর ৩৮১১/২৫ এর গত ৬ অক্টোবরের আদেশে মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ৮৮৩৪/২০২৩ এর রায়ের বিষয়ে স্ট্যাটাস কু (Status quo) বজায় রাখার আদেশ প্রদান করায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের গত ৮ নভেম্বরের বদলি/পদায়নের প্রজ্ঞাপনটি স্থগিত করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ইসি আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণ করতে চায়। এ লক্ষ্যে সংস্থাটি মাঠ দপ্তরগুলোতে বদলি শুরু করেছে। এর আগেও শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত