ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
৩২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ দিল শিক্ষা মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা মন্ত্রণালয় দেশের ৩২টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে। এর মধ্যে ২৭টি কলেজে অধ্যক্ষ এবং পাঁচটি কলেজে উপাধ্যক্ষ পদে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি বা পদায়ন করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে অধ্যক্ষ হিসেবে মো. আব্দুল হামিদ, ফরিদপুরের সারদা সুন্দরী সরকারি মহিলা কলেজে অধ্যাপক আব্দুল্লাহ আল মাতীন, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে অধ্যাপক মো. আলাউদ্দিন আল-আজাদ (অধ্যক্ষ) ও অধ্যাপক মোহাম্মদ এমদাদ হোছাইন (উপাধ্যক্ষ) নিয়োগ পেয়েছেন।
এছাড়া খুলনার সরকারি ব্রজলাল কলেজে অধ্যাপক সাইফুল ইসলাম, ঢাকার সরকারি সংগীত কলেজে অধ্যাপক নাদিয়া সোমা সামাদ, খুলনা রূপসা সরকারি কলেজে অধ্যাপক মো. আবদুল হামিদ, মিরপুর সরকারি মহিলা কলেজে অধ্যাপক আবু ছায়াদাত মো. নুরউদ্দিন চৌধুরী, মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের উপাধ্যক্ষ হিসেবে অধ্যাপক মল্লিক মো. তরিকুল ইসলাম, বগুড়া সরকারি কলেজে অধ্যাপক মোহাম্মদ মতিউর রহমান নিয়োগ পেয়েছেন।
যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে অধ্যক্ষ হিসেবে অধ্যাপক এস. এম. শফিকুল ইসলাম ও উপাধ্যক্ষ হিসেবে অধ্যাপক এ মে এম রফিকুল ইসলাম, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজে অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন, চট্টগ্রামের বোয়ালখালী স্যার আশুতোষ সরকারি কলেজে অধ্যাপক মো. জয়নাল আবেদীন এবং লালমনিরহাট সরকারি কলেজে অধ্যাপক আবু ইমাম মো. রাশেদুন্নবী সহ আরও অনেক কলেজে নতুন নেতৃত্ব দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)