ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশকে ৫ টহল নৌযান দেবে জাপান
ডুয়া ডেস্ক: জাপান বাংলাদেশকে পাঁচটি টহল নৌযান (প্যাট্রল ভেসেল) দেবে। এছাড়াও বায়ুদূষণ পর্যবেক্ষণ সরঞ্জাম সরবরাহের জন্য সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের জন্য জাপান প্রস্তুত রয়েছে। সোমবার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বাংলাদেশে নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি এসব তথ্য জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, জাপানি রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রতি জাপানের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। আসন্ন সংসদীয় ভাইস মিনিস্টার পর্যায়ের সফরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাপান এ সমর্থনের বার্তা দেবে।
জাপানি রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরে দ্রুত পরামর্শ বৈঠক এবং দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর জোর দিয়েছেন।
তিনি দ্বিপক্ষীয় অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (ইপিএ) আলোচনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। জাপানি রাষ্ট্রদূত জানান, আগামী মার্চে জাইকা প্রধান বাংলাদেশ সফর করবেন।
পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গাদের মিয়ানমারে রাখাইন রাজ্যে নিরাপদ, টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসনে জাপানের প্রচেষ্টার প্রশংসা করেছেন। বিশেষ করে ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের জন্য জাপানের মানবিক সহায়তার প্রশংসা করেছেন তিনি।
রাখাইন রাজ্যের পরিস্থিতির ফলে বাংলাদেশের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে বলে উল্লেখ করে জাতিসংঘের সহযোগিতায় দোহায় অনুষ্ঠিতব্য রোহিঙ্গা সংকটবিষয়ক সম্মেলনে জাপানের সহযোগিতা চেয়েছেন।
উভয় পক্ষই দ্বিপক্ষীয় সহযোগিতা এবং আন্তর্জাতিক ফোরামে নির্বাচনসংক্রান্ত বিষয়গুলোতে পারস্পরিক সমর্থন নিয়ে আলোচনা করেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ